Speeches & Messages
View All Speeches
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক
"
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে ১৯৭৪ সালে কাঠালতলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনশীল আমাদের এ বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। বদলে যাচ্ছে শিক্ষা কারিকুলাম । উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হলেন শিক্ষক,শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-কর্মচারী, ৬০০ এর বেশি শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও সম্মানিত অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ে দুইটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞান ল্যাব, একটি ইলেকট্রিক্যাল ল্যাব, একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শ্রেণী কার্যক্রমের পাশাপাশি রয়েছে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম। কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের সর্বশেষ সংযোজন বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট। বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নতিতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
"