Published: 16 Apr, 2026

বাংলা নববর্ষ ২০২৬ উদযাপন

বাংলা নববর্ষ ২০২৬ উদযাপন
নানান আয়োজনের মধ্যে দিয়ে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ২০২৬ উদযাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা—গান, নৃত্য ও মনোজ্ঞ গ্রামীন প্রদর্শনী—যা বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরেছে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে পিঠা-পুলি, হস্তশিল্প ও খেলনার স্টল নিয়ে ছোট পরিসরে মেলার আয়োজন করা হয়, যা উৎসবকে আরও রঙিন ও প্রাণবন্ত করেছে। এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিদের একত্রিত করেছে আনন্দ, ঐক্য ও সংস্কৃতির আবহে।