আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে

Learn More

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে

মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার অন্তর্গত ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে অবস্থিত কাঠালতলী উচ্চ বিদ্যালয়। ১৯৭৪ সালে এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ৮৩ শতক জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করে আজ বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপীঠ। মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার মানও উল্লেখযোগ্য। বর্তমানে বিদ্যালয়ে ৫০০ এর বেশি শিক্ষার্থী, একজন প্রধান শিক্ষক, একজন সহকারি প্রধান শিক্ষক, দুইজন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার ইন্সট্রাক্টর, পনেরজন এমপিওভুক্ত ও একজন খন্ডকালীন সহকারী শিক্ষকসহ মোট ২৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়ের মাধ্যমিকের সকল শাখা (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং কারিগরি শিক্ষা) চালু রয়েছে। বিদ্যালয়ে ২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ১টি বিজ্ঞান ল্যাব, ১ টি ইলেকট্রিক্যাল ল্যাব, ১টি সমৃদ্ধ লাইব্রেরী রয়েছে। একাডেমিক কার্যক্রম ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতির আলোকে সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হয়। নিয়মিত ম্যানেজিং কমিটির সভা ও অভিভাবক সভা আয়োজন করা হয়। ম্যনেজিং কমিটি, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য শিক্ষাদরদী ব্যক্তিবর্গের পরামর্শ ও সহযোগিতায় কাঠালতলী উচ্চ বিদ্যালয় আজ এক আদর্শ বিদ্যাপীঠ।

Expert Teachers

High quality education system

ICT Enabled

Modern computer lab facilities

Large Library

Vast collection of resources

Playgrounds

Wide space for sports